ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ৬ অক্টোবর ২০২৩
কসবায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ ইলিয়াস হোসেন (৩৫) যশোরের কোতোয়ালি উপজেলার উত্তর নলিতাদহ গ্রামের কারী আব্দুস সাত্তারের ছেলে ও মো. আশিক (২৩) নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের ইটনা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করে ইলিয়াস হোসেনকে গ্রেফতার করা হয়। যাত্রীবেশে গাঁজা পাচারের সময় তার সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, দুপুর দেড়টার দিকে নয়নপুর-মাদলা আঞ্চলিক সড়কের বায়েক ইউনিয়নের কৈখলা পাকা রাস্তার ওপর আরেক অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আশিকের সঙ্গে থাকা মো. ওয়াসিম জন পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!