আটককৃত মো. কুদ্দুস মিয়া কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ-কসবা আঞ্চলিক সড়কের বিনাউটি ইউপির চাপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অটোরিকশায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় কুদ্দুস মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
.png)