[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদপুর এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ চৌরাস্তায় অভিযান চালায় ডিবি। এ সময় পাইকারিভাবে গাঁজা বিক্রি করার সময় খোকনকে গ্রেফতার করা হয়।
.png)
আসামি খোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিক্রি করে আসছিলেন। পরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!