[ দেশজুড়ে ]
মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ
লালমোহনে ‘মাদক-ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে শপথ’ অনুষ্ঠানে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা
ভোলার লালমোহনে ‘মাদক-ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে শপথ’ নিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছিল- ‘আমরা মাদক সেবন করি না-করবো না, আমরা বাল্য বিয়ে রুখে দেবো ও ইভটিজিং সামাজিক ব্যাধি, তাই আমরা ইভটিজিং করবো না’ এ ধরনের সামাজিক সচেতনতামূলক নানা স্লোগানের প্লাকার্ড।
এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!