ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবিতে পাঁচশত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ইবিতে পাঁচশত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি এ এইচ এম নাহিদ, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী ফতেহ আলী চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সভাপতি শ্যাম সুন্দর সরকার এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইজাজ মাহমুদ অনিক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লামিয়া হোসেনের যৌথ সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।

Advertisement

এ সময় উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, অনেক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। একজন শিক্ষার্থী হিসেবে আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে উদ্দেশ্য সেটি নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার উদ্দেশ্য হলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুনাগরিক হওয়া। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন ও সিজিপিএ অর্জনের পাশাপাশি তোমাদের প্রকৃত মানুষ হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!