ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যাত্রাবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার দুইজন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১ অক্টোবর ২০২৩
যাত্রাবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার দুইজন কারাগারে 
ছবি: প্রতীকী

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে গাঁজাসহ গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রোববার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক। 

কারাগারে যাওয়া দুই আসামি হলেন- মো. সাজিদুল ইসলাম (৪৫) ও মো. মুক্তারুল হোসেন (৪০)।

Advertisement

যাত্রাবাড়ী থানা সূত্রে জানানো হয়, শনিবার বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেফতার করে টহল পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!