[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
উদ্ধারকৃত গাঁজা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ আল আমিন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বিকেলে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার আব্দুল্লাহ-আল-নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার রাতে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর এলাকা থেকে গাঁজাসহ আল আমিন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নূর মিয়ার ছেলে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ আল আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!