[ দেশজুড়ে ]
উখিয়ায় ক্যাম্পে পারিবারিক কলহ, রোহিঙ্গা কিশোরের আত্মহত্যা
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে পারিবারিক কলহের জেরে মো. জোবায়ের নামে এক রোহিঙ্গা কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার ক্যাম্প-১ ওয়েস্ট এ ঘটনা ঘটে। মৃত মো. জোবায়ের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট ব্লক, সি/৪ এর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
.png)
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে মো. জোবায়ের নামে এক রোহিঙ্গা কিশোর আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!