ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় সাঁতরাতে গিয়ে নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৩ অক্টোবর ২০২৩
পদ্মায় সাঁতরাতে গিয়ে নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার
পদ্মা নদী- ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হন সিয়াম (২২)। একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার বেলা ১১টার দিকে সিয়ামের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তিনি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ীপাড়া গ্রামের হুজুর শিহাব আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, বৃহস্পতিবার বিকেলে সিয়াম প্রতিদিনের ন্যায় পদ্মা নদী পার হয়ে চরে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন। নদী পাড়ি দেওয়ার সময় আকস্মিকভাবে তিনি পানিতে ডুবে যান।

Advertisement

তিনি আরো জানান, সিয়াম বাড়ি ফিরে না আসলে বাড়ির লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সিয়ামের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!