[ দেশজুড়ে ]
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু
তানোর থানা। ফাইল ফটো
রাজশাহীর তানোরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রামপদ (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার কামারগাঁ ইউপির মাঝিপাড়া গ্রামের শিবনদীতে রাতে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় ওই জেলে। এরপর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রামপদ মাঝিপাড়া গ্রামের মৃত দুর্জয় ধনের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ওই জেলে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে নামে। সোমবার বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপমৃত্যু মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!