ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৩ অক্টোবর ২০২৩
ঝালকাঠিতে চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ফরিদুল ইসলাম ওরফে কালু ও নলছিটি উপজেলার কাঠিপাড়া এলাকার আলমগীর হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এই চোর চক্রটি দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। এর মধ্যে ফরিদুল ইসলাম ওরফে কালুর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

Advertisement

এর আগে মঙ্গলবার ঝালকাঠির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চোর ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!