[ দেশজুড়ে ]
জোড়া খুনের মামলায় নরসিংদী জেলা ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
নরসিংদীতে জোড়া খুনের মামলায় জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
শুক্রবার সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার।
.png)
তিনি জানান, ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাদেকুর রহমানসহ জোড়া খুনের মামলায় আসামি ছিলেন সিদ্দিকুর রহমান নাহিদ। হত্যাকাণ্ডের পর থেকে তিনি গাঢাকা দেন। বৃহস্পতিবার তিনি ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ অভিযান চালায়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত নাহিদের দেওয়া তথ্যমতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!