[ দেশজুড়ে ]
ইটনায় সাজাপ্রাপ্ত দুই সহোদর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পুলিশী অভিযানে তিন বছর সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউপির কালিপুর গ্রামের মেহমান মিয়ার ছেলে আব্দুর রব ও মো. কুদ্দুস মিয়া।
জানা যায়, আসামিরা হবিগঞ্জ জেলার একটি মাদক মামলায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। মামলার দায়েরের পর থেকে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে, আব্দুর রব ও কুদ্দুস মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!