ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২০ অক্টোবর ২০২৩
জামালপুরে বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার
গ্রেফতারকৃতরা

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৫ বোতল বিদেশি মদসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. মুশফিকুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন- ইসলামপুর পৌরসভা এলাকার বাসিন্দা আবু সাঈদ বাদশা এবং তার ছেলে রাজু মিয়া।

জানা গেছে, সকালে ইসলামপুর পৌরসভার তেঘরিরা খালের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫ বোতল বিদেশি মদসহ আবু সাঈদ বাদশা এবং তার ছেলে রাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!