ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২২ অক্টোবর ২০২৩
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ফিতা কেটে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ র‌্যালিতে অংশ নেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মো. কাফিউল হাসান মৃধা, মোটারযান পরিদর্শক মো. জয়নাল আবেদীন, সহকারী রাজস্ব কর্মকর্তা কমলা কান্ত রায়, সড়ক ও জনপথ অধিদফতর দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আফজালুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী উপ-বিভাগ) পার্থ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান লিয়ন, আরিফুল ইসলাম, আনফ সরকার প্রমুখ।

Advertisement

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ বোর্ড সভাপতি মো. জানে আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আফজালুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!