[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। শনিবার রাত ৮টার দিকে শহরের ধুঞ্চি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি শহরের ধুঞ্চি এলাকার দবির চৌধুরীর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধুঞ্চি এলাকা হতে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য ২০ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!