[ দেশজুড়ে ]
বাবার মৃত্যুর খবরে মারা গেলেন মেয়েও, একসঙ্গে দাফন
ফাইল ফটো
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাবা আফসার আলির মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়ে অজুফা আক্তার।
রোববার সন্ধ্যায় উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, উপজেলার ৮ নম্বর আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে আফসার আলির স্বাভাবিক মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর শুনে বাবার বাড়িতে ছুটে আসেন মেয়ে অজুফা আক্তার। বাবার লাশের পাশে এসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার রাতে বাবা ও মেয়ের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
.png)
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!