শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রায়হান হোসেন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রায়হান নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।