নিহত আব্দুস সোবহান গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনের (টিএলআর) স্টেশন মাস্টার। তার বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায় বলে জানা গেছে। দুর্ঘটনার কবলে পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান।
.png)
এর আগে সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য করতোয়া ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তিভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেন। এ সময় চলন্ত করতোয়া ট্রেনে উঠার চেষ্টা করেন। এতে তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে, তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা গুরত্বর আহত আব্দুস সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।