[ দেশজুড়ে ]
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
টাঙ্গাইলের বাসাইলে উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শের আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত শের আলী উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ মধ্যপাড়া এলাকার হাজী ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ফজরের নামাজ শেষ করে নৌকায় জাল নিয়ে আতরাইল বিলে মাছ ধরতে যান শের আলী। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরে মৃতের ছোট ভাই নৌকা নিয়ে বিলে গেলে তার ভাইয়ের নৌকা ও ব্যবহারের গামছা দেখতে পান। এরপর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বাসাইল থানার ওসি আবু হানিফ সরকার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!