ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১১ নভেম্বর ২০২৩
ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বিস্ফোরক মামলায় নাহিদুল ইসলাম নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার নান্দাইল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নান্দাইল থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

গ্রেফতারকৃত নাহিদ উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের ওমর ফারুক আকন্দের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক।

ওসি রাশেদুজ্জামান জানান, নাহিদের ব্যবহৃত ফোনে বেশ কয়েকটি অপকর্মের তথ্য মিলেছে। এগুলো যাচাই-বাছাই করে ঢাকার বিভিন্ন থানায় জানানো হয়েছে। বিস্ফোরক আইনের একটি মামলায় নাহিদকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!