[ দেশজুড়ে ]
চার শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের চেষ্টা, শিক্ষক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে চার শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগে ওমর ফারুক নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে নগরের বন্দর পুলিশ।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। এর আগে, সোমবার রাতে থানার কলসী দীঘিরপাড় এলাকার ঐ মাদরাসার হল রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক বাঁশখালী উপজেলার কাথারিয়া বাজারের পাশে মন্দুরীর বাড়ির মোস্তফা কামালের ছেলে।
.png)
ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, চার শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের চেষ্টা করেন শিক্ষক ওমর ফারুক। এর মধ্যে এক শিক্ষার্থী বিষয়টি তার অভিভাবককে জানায়। এরপর মাদরাসা পরিচালক ও ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবা ঘটনার বিষয়ে ওমর ফারুককে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ সত্য বলে স্বীকার করেন। এরপর ঐ শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!