জানা যায়, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে গ্রেফতারকৃত যুবক তপন চন্দ্র রায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে সুকৌশলে নির্মাণাধীন বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নীলফামারী থানায় অভিযোগ করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত তপন চন্দ্র রায়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
.png)