মঙ্গলবার রাতে ওই এলাকার নাসির হাওলাদার নামের এক দিনমজুরের বসতঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কাঠের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘর মালিকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
.png)