[ দেশজুড়ে ]
টঙ্গীতে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে এক মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৯৮) দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপ ভ্যানে থাকা ফয়েল পেপার ও চালকের আসনটি পুড়ে গেছে।
এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আব্দুল বারেক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।
.png)
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!