ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গাঁজাসহ দুইজন আটক, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১৬ নভেম্বর ২০২৩
সিরাজগঞ্জে গাঁজাসহ দুইজন আটক, ট্রাক জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর এলাকায় একটি ট্রাক থেকে সাড়ে ৬ গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় মাদক বহনকারী ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।

আটকৃতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের কোরবান আলীর ছেলে ইমুল মন্ডল (২৩) ও একই উপজেলার বড়খাপুর গ্রামের দীনেশ চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২০)।
 
মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে সাড়ে ৬ কেজি পেয়ে জব্দ করাসহ ইমুল মন্ডল ও রুবেল চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় ট্রাকযোগে মাদক কেনাবেচার সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!