[ দেশজুড়ে ]
মোংলায় ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজডুবি
পশুর নদীতে কয়লাসহ ডুবে যাওয়া জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’। ছবি: সংগৃহীত
মোংলাবন্দরের পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকালে নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় জাহাজটি।
মোংলা লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, মোংলাবন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়া উদ্দেশে রওনা হয়।
শুক্রবার সকালে পশুর নদীর পূর্বপাড়ের অংশে ডুবোচরে আটকে যায় জাহাজটি। এতে জাহাজটির তলা ফেটে গেলে ডুবে যায়। জাহাটিতে থাকা ১২ জন স্টাফ তাৎক্ষণিক সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ মেট্টিক টন জ্বালানি কয়লা রয়েছে বলে জানান শ্রমিক অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!