[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড়ে ঘরের ওপর ভেঙে পড়ল গাছ, ঘুমন্ত ২ জন চিরঘুমে
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের ওপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৩টায় উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধানোরা গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির মোসা. আনোয়ারা বেগম (৭০)। ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি পরদিন শনিবার দুপুরের পর জানাজানি হয়।
ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের ওপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস।
.png)
তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে একই গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে আসার পর নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই গ্রামে যাই। দুটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!