ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় দুই যুবকের মাদক ব্যবসা, অতঃপর...

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ১৯ নভেম্বর ২০২৩
রাস্তায় দুই যুবকের মাদক ব্যবসা, অতঃপর...
ইয়াবাসহ আটককৃত দুই যুবক

ভোলার লালমোহন উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিদ হাওলাদারের ছেলে মো. রুবেল এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম মিঝির ছেলে মো. তুহিন।

জানা যায়, শনিবার রাতে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি সড়কের ওপর মাদক ব্যবসা করছেন দুই যুবক- এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঐ দুই যুবকের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদের আটক করে থানায় নেয়া হয়।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!