ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় মাদক আইনে চারজনের কারাদণ্ড

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ১৯ নভেম্বর ২০২৩
চৌগাছায় মাদক আইনে চারজনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক চার মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

এদিন আদালত মাদক আইনে শহরের নিরিবিলি পাড়ার হাসানুর জামানকে ২৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ফয়সাল হোসেন, পৌর সদরের সরদারপাড়া রিপন সরদার ও লিটন সরদারকে ১৫ দিন করে কারাদণ্ড এবং প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা করেন।

Advertisement

এসময় অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। মামলাগুলোতে প্রসিকিউটার ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের এসআই এসএম শাহীন পারভেজ ও সাইদুর রহমান।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!