ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১৯ নভেম্বর ২০২৩
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ সিরাজ মোস্তফা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৯ নভেম্বর) সকালে সদর ইউপির মৌলভী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

রোববার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ও ইয়াবা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!