দণ্ডপ্রাপ্ত তৈয়ব কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলা ইউনিয়নের থাইংখালী এলাকার আবুল কালাম ওরফে আবুর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি তৈয়বকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জামিনে গিয়ে পলাতক রয়েছেন তৈয়ব। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট নগরের কোতোয়ালি থানার পুরাতন গির্জা এলাকার একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে এক হাজার ২০০ ইয়াবাসহ তৈয়বকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিভাগটির তৎকালীন এসআই আবু ফজল সাঈদ তালুকদার। মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিলে ২০২১ সালের ১৯ অক্টোবর তৈয়বের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ হয়।