[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে মাদক মামলায় নাজমুল হোসেন (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!