সোমবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ উল্লাপাড়ার চালা গ্রামের মানিক প্রামানিকের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, সাত বছর আগে উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বাবুল প্রামানিকের মেয়ে লিমা খাতুনের সঙ্গে সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে সবুজ মাঝে মধ্যে লিমাকে বিভিন্নভাবে অত্যাচার এবং মারপিট করতেন। লিমা খাতুন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি স্বামীকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে যান। পরের দিন ১৬ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যান তিনি। ঐদিন রাতে সবুজ লিমাকে শ্বাসরোধে হত্যা করেন।
পরে মৃত লিমা খাতুনের বাবা বকুল প্রামানিক বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় সবুজকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সবুজ। এ মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।