ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে শিবিরের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২০ নভেম্বর ২০২৩
ঝালকাঠিতে শিবিরের সাধারণ সম্পাদক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে এনাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সকাল ১০টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!