ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জামায়াতের আমির সামসুদ্দিন গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২১ নভেম্বর ২০২৩
ফেনীতে জামায়াতের আমির সামসুদ্দিন গ্রেফতার
গ্রেফতারকৃত জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভে মিছিলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ কে এম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!