[ দেশজুড়ে ]
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সাবের গ্রেফতার
গ্রেফতারকৃত সাবের আহমেদ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!