[ দেশজুড়ে ]
ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ২
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বানুপালের ছেলে বাবু পাল (৬৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জান্নাতুল (১১)।
.png)
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, বিকেলে হোসেনপুর এলাকায় জান্নাতুলসহ আরো এক শিশু রাস্তা পার হচ্ছিলো। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার জান্নাতুলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জান্নাতুল ও প্রাইভেটকারে থাকা বাবু পাল মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!