[ দেশজুড়ে ]
কক্সবাজারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া উপজেলায় গোলাম মোস্তফা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনারপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত গোলাম মোস্তফা উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনারপাড়া গ্রামের মো. আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন। তিনি জানান, শুক্রবার সকালে গোলাম মোস্তফা নৌকাযোগে তার দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে ডেইলপাড়া সংলগ্ন সোনারপাড়া রিসোর্টের বিপরীত দিকে যান। পরে তিনি নৌকা থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে নিখোঁজ হন। রোববার সকালে পুলিশ জালিয়াপালং সোনারপাড়া সৈকত এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!