বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বন্দরের হাড় হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি।
জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিংয়ের অপারেশন ম্যানেজার ইমাম হোসেন জানান, এর আগে গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে এম ভি আরভিকা জাহাজটি মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে। ভোরে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করার পর সকাল থেকে কয়লা খালাস কাজ শুরু করা হয়েছে। এর পর খালাশকৃত ওই কয়লা লাইটার যোগে এর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেয়া হবে।
.png)
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে জানান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ।
২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।