ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর সাজা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৩০ নভেম্বর ২০২৩
স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রীর যৌতুক ও নির্যাতনের মামলার রায়ে স্বামী আবু নকিবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদের সঙ্গে ২০০৭ সালের ১৪ মে আবু নকিবের ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় জাসমিনকে মারধর করে গুরুতর আহত করেন স্বামী নাকিবসহ শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন জাসমিন।

Advertisement

জাসমিন আহমেদ অভিযোগ করে বলেন, যৌতুক না পেয়ে প্রায় সময় আবু নকিব ঘুমের মধ্যে আমার গলা টিপে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করতেন। এর প্রতিবাদ করলে কোমরের বেল্ট ও পায়ের বুটজুতা দিয়ে আমাকে মারধর করতেন তিনি। এ ছাড়া আবু নকিব গোপনে আরো দুটি বিয়ে করেছেন। এরমধ্যে আমাকে মারধর করে আবু নকিব পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!