অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, যে ‘কাজটি’ করল স্ত্রী
নেত্রকোণার দুর্গাপুরে অন্য নারীর সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে বিষপানে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
শনিবার বিকেলে ওই মামলায় অভিযুক্ত স্বামী মো. সুলতান মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তাসলিমা।
মামলা সূত্রে জানা গেছে, আট বছর আগে পৌর শহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সঙ্গে বিয়ে হয় তাসলিমার। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান। ঘটনাটি জেনে স্ত্রী তাসলিমা স্বামীকে ফেরানোর চেষ্টা করলে বিভিন্নভাবে নির্যাতন করতেন সুলতান। ঘটনার দিন গত বুধবার দুপুরে তার স্বামী ও ঝুমা আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখেন তাসলিমা। ওই ঘটনা কেন্দ্র করে ওইদিন তার স্বামী তাকে বেদম মারধর করেন।
.png)
এতে নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তাসলিমা। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরিবারের লোকজন। পরদিন বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান তাসলিমা। এ ঘটনায় শনিবার দুপুরে নিহত তাসলিমার বড়ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। ওই ওই মামলায় শনিবার বিকেলে অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচণার অভিযোগে নিহতের ভাই থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করা হয়েছে।