বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল আহমেদ। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ বছর হবে।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বেলা ১১টার দিকে লাবনী সৈকতে ভেসে আসে এক নারী ও পুরুষের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
লাইফ গার্ডের ইনর্চাজ ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে দুইজনের মরদেহ ভেসে আসতে দেখে ট্যুরিস্ট পুলিশকে জানান আমাদের ডিউটি টিমের সদস্যরা। ধারণা করা হচ্ছে, তারা পর্যটক হতে পারে।