[ দেশজুড়ে ]
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত তিমি
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।
.png)
কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, মৃত তিমিটি পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!