ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ৫ ডিসেম্বর ২০২৩
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঝাউবন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৫।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ডাকাত চক্রটি কক্সবাজার পর্যটন এলাকায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিকবিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের টিপ ছুরি, ৪টি ছুরি, ১টি স্কু ড্রাইভার, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল, ৫টি সিম কার্ড এবং ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন- আবু হেনা বাপ্পি (২৭) কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার আবু তালেবের ছেলে, রনি (২০) পাহাড়তলী ইসলামপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে, মো. ইসমাইল (৩১) বাঁশখালী আলেকশাহ এলাকার মৃত কাশেমের ছেলে, মো. মঞ্জুর আলম (৩০) বাদশা ঘোনা এলাকার মৃত শাসমুল আলমের ছেলে, মো. আব্দুল্লাহ (২৫) মিতি পাড়া এলাকার মৃত ফারুকের ছেলে, মো. আলাউদ্দিন (৪২) উত্তর নুনিয়াছড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে, মো. আমিন (৩৫) বাদশা ঘোনা এলাকার মৃত আব্দুল মুনাফের ছেলে ও মো. তারেক (২০) নাজিরারটেক এলাকার মৃত খোকনের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!