ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইজতেমা শুরু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ৭ ডিসেম্বর ২০২৩
বগুড়ায় ইজতেমা শুরু
ছবি: সংগৃহীত

ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ৪৫তম ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমা শুরু হয়।

উদ্বোধনী বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি হজরত মাওলানা মুফতি রেজাউল করিম। ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছে। ইজতেমা মাঠের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্য বছরের মতো এবারও কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

Advertisement

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমাস্থলে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরাও নিয়োজিত রয়েছেন। ইজতেমাস্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!