সোমবার বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য স্বাস্থ্য বিভাগের নেয়া কার্যক্রম ও পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানায়, প্রথম পর্বের ইজতেমা শুরুর আগের দিনেই (১২ জানুয়ারি) দুজনের মৃত্যু হয়েছে, ইজতেমার প্রথম দিনে (১৩ জানুয়ারি) একজনের মৃত্যু হয়েছে, দ্বিতীয় দিনেও একজনের মৃত্যু হয়েছে।
.png)
তবে ইজতেমার তৃতীয় দিন আখেরি মোনাজাতের দিন কারো মৃত্যু হয়নি। এরপর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিনে (২০ জানুয়ারি) তিনজনের, দ্বিতীয় দিনে একজনের এবং তৃতীয় ও শেষ দিনে আরো একজনের মৃত্যু হয়।
অধিদফতর জানায়, ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহসহ জরুরি অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা রেখেছিলো স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ৬টি কেন্দ্রে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে তুরাগ নদীর উত্তর পাশে আর রেড ক্রিসেন্টের সহায়তায় দক্ষিণ পাশে চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে ১৩-১৫ জানুয়ারি। এতে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেন। আর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে মাওলানা ওয়াসেকের অনুসারীরা অংশ নেন।