ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বয়ান করবেন যারা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২০ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বয়ান করবেন যারা
ফাইল ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার সাদপন্থীদের পর্ব। ৫৬তম এ পর্বের দুদিন আগেই ইজতেমা ময়দান প্রায় পূর্ণ হয়ে উঠে।

দুই পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পাকিস্তানের মাওলানা ওসমান। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।

এভাবে ইজতেমার তিনদিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান। কে কখন বয়ান করবেন সেটি জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

Advertisement

শুক্রবার সকাল ১০টায় তালিম করেন মাওলানা ইউসুফ কান্ধলভী। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি) ও বাদ আসর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করেন। দুজনের বয়ান বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

শনিবার বাদ ফজর বয়ান পেশ করবেন ভারতের মাওলানা ইয়াকুব। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর তুর্কির মাওলানা ওমর, বাদ আসর মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী বয়ান করবেন। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান করবেন। আর হেদায়াতি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!