শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম। এর আগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কয়লাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে ১৯ কেজি গাঁজা রেখে পালিয়ে যান। তবে পুলিশ পলাতক আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
.png)
পলাতক আসামিরা হলেন- মো. হানিফ মোল্লা (৩০) এবং মো. আল আমিন (২৩)। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান। তবে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।