ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনার পাড়ে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৭, ৯ ডিসেম্বর ২০২৩
যমুনার পাড়ে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা শুরু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে অন্যান্য বছরের মতো এ বছরও শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইজতেমায় ভিড় জমিয়েছেন হাজারো মুসল্লি।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আঞ্চলিক ইজতেমা।

এর আগে, শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শহরের যমুনা নদীর তীরে রানীগ্রাম এলাকায় এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পঞ্চাশ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। 

Advertisement

আয়োজকরা জানান, জেলার তাবলিগ জামাতের নিজাম উদ্দিন অনুসারীদের উদ্যোগে প্রায় ৩০ একর জায়গাজুড়ে ইজতেমার মাঠ তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিক জামাতের সদস্যরাও এতে অংশগ্রহণ করেছেন। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ইজতেমাস্থলে প্রতিবারের মতো এবারো পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করে কঠোর নিরাপত্তা রাখা হচ্ছে। এছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!